নকল ও বানান বিভ্রাট / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

নকল ও বানান বিভ্রাট

পরীক্ষায় প্রশ্ন: সম্রাট হুমায়ুন সম্পর্কে কিছু লিখ।
ক্লাসের মেধাবী ছাত্র সামাদ লিখল: "যুদ্ধে হারিয়া হুমায়ুন ভাঙ্গিয়া পড়িলেন না। তিনি পিতা ও গুরু বাবরের কথা স্মরণ করিলেন। বাবর কি যুদ্ধে হারিয়া কখনও ভাঙ্গিয়া পড়িয়াছেন? পড়েন নাই। বরং উল্লাস হইয়া সহস্র সঙ্গী জোগাড় করিয়া আবার যুদ্ধ করিয়াছেন। যুদ্ধ-জয়ের জন্য ভালো সঙ্গী প্রয়োজন।”

পেছনে বসা মাহমুদ উঁকি দিয়ে এক ঝলক দেখে নিয়ে লিখল: “যুদ্ধে হারিয়া হুমায়ুন জাঙ্গিয়া পড়িলেন না। তিনি পিতা ও গরু বাবরের কথা স্মরণ করিলেন। বাবর কি যুদ্ধে হারিয়া কখনও জাঙ্গিয়া পড়িয়াছেন? পড়েন নাই। বরং উলঙ্গ হইয়া সহস্র লুঙ্গী জোগাড় করিয়া আবার যুদ্ধ করিয়াছেন। যুদ্ধ-জয়ের জন্য ভালো লুঙ্গি প্রয়োজন।”

এরূপ আরও মৌলিক কৌতুক জানার জন্য সদস্য হউন: ‌শুদ্ধ বানান চর্চা' গ্রুপের।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

জোড়কলম : খিচুড়ি শব্দ / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন