Posts

Showing posts with the label শব্দসম্ভার

প্রবন্ধ ও নিবন্ধ / ড. মোহাম্মদ আমীন

প্রবন্ধ ও নিবন্ধ সংস্কৃত ভাষায় 'প্রবন্ধ' শব্দের সাধারণ অর্থ 'উদ্দেশ্য বা পরিকল্পনা', কিন্তু বাংলায় শব্দটির অর্থ দাঁড়িয়ে গেছে essay বা রচনা অর্থে। প্রবন্ধ শব্দের মূলানুগ অর্থ 'প্রকৃষ্ট বন্ধন যার', বাংলায় রচনা মাত্রই প্রবন্ধ ('আলগোছে তফাতে থেকে সমালোচনা প্রবন্ধে একটু-আধটু ঠোকর দেয় অনেকেই - অনুকরণ না হনুকরণ'- সৈয়দ মুজতবা আলী)।সংস্কৃত ভাষায় 'নিবন্ধ' শব্দটি অদৃষ্ট, ভাগ্যের লিখন, নিমিত্ত এমনসব অর্থে ব্যবহৃত হতে দেখেছি। একই অর্থে বাংলায়ও প্রয়োগ আছে। যেমন- 'নিবন্ধ খণ্ডাইতে পারে শকতি কাহার'- দৌলত উজির বাহরাম খান। প্রবন্ধ ও নিবন্ধ শব্দদ্বয় আজকাল অনেকটা অভিন্ন অর্থে ব্যবহৃত হলেও উভয়ের বুৎপত্তি ও প্রায়োগিক পার্থক্য রয়েছে। বাকি অংশ শুদ্ধ বানান চর্চা ও বাংলা ভাষা বিষয়ক কিছু প্রয়োজনীয় লিংক: শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ জঞ্জাল দিবস   যবন শব্দের ব্যুৎপত্তি   ধারণ কিন্তু ধরন কেন গল্পে গল্পে বাংলা বানান   রাজা বাদশাহ সম্রাট শাহেনশাহ   সস্তার তিন অবস্থা প্রেসক্রিপশনে RX  লেখার কারণ...

বাংলা বানানে দন্ত্য-ন / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

বাংলা বানানে দন্ত্য-ন বানানে দন্ত্য-ন/১ সাধিত শব্দের পূর্বপদের শেষ বর্ণে / ঋ র ষ ক্ষ/ এর পরপদের দন্ত্য-ন সাধারণত অপরিবর্তিত থাকে।  যেমন: দুর্ + নাম = দুর্নাম;  সর্ব+ নাম = সর্বনাম। তেমনি, অগ্রনেতা, নিষ্পন্ন, অগ্রনায়ক ত্রিনয়ন, নিরন্ন, হরিনাম, অহর্নিশ, চিরনিদ্রা, ছাত্রনিবাস, পরনিন্দা,  নীরন্ধ্র, চারুনেত্র, ত্রিনেত্র, বরানুগমন, নির্গমন, বহিগর্মন, গমন। তবে নামের ক্ষেত্রে এ সূত্র প্রযোজন্য নাও হতে পারে। যেমন: অগ্রহায়ণ (মাসের নাম), শূর্পণখা (ব্যক্তির নাম)। বানানে দন্ত্য-ন/২ /পরা-/ ও /দুর্-/ উপসর্গের পর সাধারণত দন্ত্য-ন অপরিবর্তিত থাকে। যেমন: পরান্ন, পরান, পরানো, দুরান্ন, দুরন্বয়, দুর্নিবার, দুনিরীক্ষা, দুরন্ত, দুর্নাম, দুনিমিত্ত, দুর্নীতি ইত্যাদি। বানানে দন্ত্য-ন/৩ ক্রিয়াপদে দন্ত্য-ন অপরিবর্তিত থাকে। এজন্য ‘করুন’ শব্দে দন্ত্য-ন কিন্তু ‘করুণ’ শব্দে মূর্ধন্য-ণ। এরূপ আরও কিছু উদাহরণ: করানো, ঘোরানো, চরানো, করুন, ধরুন, মারুন, পারেন, মারেন, সারেন, করেন, কষেন, ধরেন, জিরানো, ঝরানো, ধরানো ইত্যাদি। বানানে দন্ত্য-ন/৪ পূর্বপদে /ঋ র ষ ক্ষ/ ...

নকল ও বানান বিভ্রাট / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

নকল ও বানান বিভ্রাট পরীক্ষায় প্রশ্ন: সম্রাট হুমায়ুন সম্পর্কে কিছু লিখ। ক্লাসের মেধাবী ছাত্র সামাদ লিখল: "যুদ্ধে হারিয়া হুমায়ুন ভাঙ্গিয়া পড়িলেন না। তিনি পিতা ও গুরু বাবরের কথা স্মরণ করিলেন। বাবর কি যুদ্ধে হারিয়া কখনও ভাঙ্গিয়া পড়িয়াছেন? পড়েন নাই। বরং উল্লাস হইয়া সহস্র সঙ্গী জোগাড় করিয়া আবার যুদ্ধ করিয়াছেন। যুদ্ধ-জয়ের জন্য ভালো সঙ্গী প্রয়োজন।” পেছনে বসা মাহমুদ উঁকি দিয়ে এক ঝলক দেখে নিয়ে লিখল: “যুদ্ধে হারিয়া হুমায়ুন জাঙ্গিয়া পড়িলেন না। তিনি পিতা ও গরু বাবরের কথা স্মরণ করিলেন। বাবর কি যুদ্ধে হারিয়া কখনও জাঙ্গিয়া পড়িয়াছেন? পড়েন নাই। বরং উলঙ্গ হইয়া সহস্র লুঙ্গী জোগাড় করিয়া আবার যুদ্ধ করিয়াছেন। যুদ্ধ-জয়ের জন্য ভালো লুঙ্গি প্রয়োজন।” এরূপ আরও মৌলিক কৌতুক জানার জন্য সদস্য হউন: ‌শুদ্ধ বানান চর্চা' গ্রুপের।

বাংলা টাং টুইস্টার / বিধুভূষণ ভট্টাচার্য - শুবাচ

বাংলা টাং টুইস্টার কিছু শব্দবন্ধ বা বাক‌্য আছে যা দ্রুত বারবার বলতে গেলে জিহ্বা জড়িয়ে যায় এবং ভুল উচ্চারণ হয়। এগুলোকে ইংরেজিতে বলে টাং টুইস্টার (tongue twister), বাংলায় বলা যায় দুরুচ্চার্য বাক্য বা শব্দবন্ধ। কিছু প্রচলিত বাংলা টাং টুইস্টার: ‘পাখি পাকা পেঁপে খায়,’ ‘বাবলা গাছে বাঘ ঝোলে’, ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’, ‘চাচা চাঁচা চটা চেঁচো, না আচাঁচা চটা চাঁচো,’ ‘বার হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি ‘গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়,’ ‘কাচা গাব, পাকা গাব’, ‘কত না জনতা জানাল যাতনা যতনে।’ ছোটবেলায় ''লেউংড়ার পুলে দিয়া রেল গাড়ী ছুটছে" এজাতীয় আঞ্চলিক টাং টুইস্টারের প্যাঁচে অনেক পড়েছি। কর্মজীবনে একবার 'সেইম সার্ট সেইম টাই' দিয়ে সহকর্মীদেরে বেকায়দায় ফেলেছিলাম। বাকি অংশ গুরুত্বপূর্ণ কয়েকটি লিংক: জঞ্জাল দিবস   যবন শব্দের ব্যুৎপত্তি   ধারণ কিন্তু ধরন কেন গল্পে গল্পে বাংলা বানান   রাজা বাদশাহ সম্রাট শাহেনশাহ   সস্তার তিন অবস্থা প্রেসক্রিপশনে RX  লেখার কারণ চিকুনগুনিয়া শব্দের অর্থ পর্তুগিজ শব্দের তালিকা শ্রদ্ধা ও সম্মান ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়...

ভুল ও অপপ্রয়োগ / ড. মোহাম্মদ আমীন - শুবচ

 ভুল ও অপপ্রয়োগ প্রাত্যাহিক জীবনে অনেকে এমন কিছু শব্দ ব্যবহার করেন যা বাংলা ব্যাকরণ অনুযায়ী ভুল কিন্তু বার বার ব্যবহারে প্রচলিত হয়ে গিয়েছে। বাংলা শব্দ ও বানান সম্পর্কে অবহেলাপ্রসূত অজ্ঞতা এর অন্যতম কারণ।  অাবার অনেকে শব্দের প্রকৃত অর্থজানেন না বলে অপ্রয়োগ করেন। এমন কিছু শব্দ এখানে দেয়া হল। আশা করি শব্দগুলো ভালোভাবে জেনে নিলে ভুল ও অপপ্রয়োগ বহুলাংশে দুর হবে। mnmv,kxNª ÔmnmvÕ Zrmg kã, Gi AvwfavwbK A_© ÔnVvr, AK¯§vr, AZwK©Zfv‡eÕ| ÔmnmvÕ kãwU‡K A‡b‡K ÔkxNª, ZvovZvwo wKsev mZ¡iÕ A‡_© e¨envi K‡i _v‡Kb| GwU wVK bq| mnmv I kxNª kã `ywU wfbœ A_© enb K‡i| †hgb: ÔmnmvÕ DËi PvB| G evK¨wUi A_© ÔAZ©wK‡ZÕ DËi PvB/ nVvr DËi PvB/ AK¯§vr DËi PvB| GUv ï× bq, ixwZgZ nvm¨Ki| Ômnmv mš¿vmx`j AvµgY KijÕ ejv hvq wKš‘ Ômnmv DËi PvBÕ ejv A‡kvfb| myZivs kxNª ev ZvovZvwo A‡_© ÔmnmvÕ wjL‡eb bv| PvjKvjxb mg‡q ÔPjvKvjxbÕ k‡ãi A_©-PjvKv‡j| ÔKvjxbÕ Kvj k‡ãi we‡klY| AZGe ÔPjvKvjxb mgqÕ k‡ãi A_© ÔPjvi mg‡q mg‡qÕ| Ggb fzj hviv K‡ib Zv‡`i fvlvÁv‡bi mxgve×Zv wb‡q mskq _vKv DwPZ bq| ...

বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ মাতৃভাষার অপপ্রয়োগ নিজ মায়ের প্রতি অসদাচরণের সামিল। অথচ আমরা প্রতিনিয়ত তা করে যাচ্ছি। শুধু অজ্ঞতা নয়, অবহেলাও এর জন্য কম দায়ি নয়। একটু সতর্ক এবং সাবধান হলে অপপ্রয়োগ বহুলাংশে এড়ানো যায়। প্রতিনিয়ত যে অপপ্রয়োগ আমাদের গোচরে-অগোচরে হচ্ছে, এ অধ্যায়ে তার কয়েকটি উল্লেখ করা হল। একবার চোখ বুলিয়ে নিলে অপপ্রয়োগের মত হীন ও লজ্জাকর কর্ম হতে মুক্ত থাকার তেমন কঠিন হবে না। বাঙালি হয়ে বাংলা ভাষার এমন অপপ্রয়োগ সত্যিকার অর্থে লজ্জাকর বিষয়। অন্তরিন/ অন্তরীণ: অন্তরিন শব্দের অর্থ কারাগারের বাইরে কাউকে আবদ্ধ করে রাখা। অনেকে শব্দটিকে ‌‌‌'অন্তরীণ' লিখে থাকেন। এমনটি লিখবেন না।অন্তরিন তৎসম শব্দ নয়। ইংরেজি intern শব্দ থেকে বাংলা অন্তরিন শব্দের উৎপত্তি।তাই প্রমিত বানান রীতি অনুযায়ী দীর্ঘ ঈ-কার ও মূর্ধন্য-ণ হবে না। অতএব লিখুন অন্তরিন। অন্তরীণ লিখবেন না। অত্র যত্র তত্র অত্র শব্দের অর্থ -এখানে; যত্র শব্দের অর্থ - যেখানে এবং তত্র শব্দের অর্থ সেখানে। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত চিঠিপত্র, প্রতিবেদন ইত্যাদিতে অত্র শব্দটিকে এই অর্থ প্রকাশের বেলায় লেখা হয়ে থাক...