প্রশ্রয় শব্দের ব্যুৎপত্তি / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

প্রশ্রয় :

আশকারা, লাই, অনাবশ্যক আদর ইত্যাদি অর্থ প্রকাশে শব্দটি ব্যবহৃত হয়। তবে এর মূল অর্থ ছিল ভিন্ন। ‘প্রশ্রয়’ শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসেছে। সংস্কৃত ভাষায় শব্দটির অর্থ হল : সম্মান, শ্রদ্ধা, বিনয় প্রভৃতি। বাংলায় এসে সংস্কৃত ‘প্রশ্রয়’ শব্দটির অর্থের অধঃপতন ঘটে। বাঙালি সমাজ ক্রমাগত ভুল লোককে সংস্কৃত ‘প্রশ্রয়’ তথা সম্মান, শ্রদ্ধা ও বিনয় জানাতে জানাতে একদিন ঐ ভুল লোকগুলো মাথায় চড়ে বসে। তাই বাঙালি বাধ্য হয়ে সংস্কৃত ‘প্রশ্রয়’ শব্দের অর্থ পরিবর্তন করে দিয়েছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন