কূপমণ্ডুক / ড. মোহাম্মদ আমীন

কূপমণ্ডূক :

কূপমণ্ডূক শব্দের প্রচলিত ও আভিধানিক অর্থ সীমাবদ্ধ জ্ঞানবিশিষ্ট, সংকীর্ণচিত্ত প্রভৃতি। ‘কূপ’ ও ‘মণ্ডূক’ শব্দের মিলনে ‘কূপমণ্ডূক’। কূপ শব্দের অর্থ ‘কুয়ো’ ও ‘মণ্ডূক’ শব্দের অর্থ ব্যাঙ। সুতরাং কূপমণ্ডূক শব্দের অর্থ কুয়োর ব্যাঙ। কূপমণ্ডূক অর্থাৎ কুয়োর ব্যাঙ কুয়োর অতি ক্ষুদ্র আয়তনের স্বল্পপরিমাণ জলে বাস করে। সে মনে করে কূপই বিশ্ব, কূপই সব। কূপের বাইরে যে আরও নদী, সাগর রয়েছে এবং সেখানে সীমাহীন জলের অসীম সঞ্চয় রয়েছে সেটি তার ধারণার বাইরে। কুয়োর ব্যাঙ মনে করে, কূয়োর মধ্যে যা আছে তা নিয়ে বিশ্ব। এর বাইরেও যে আরও অগণিত প্রাণী রয়েছে, সুবিশাল মাটি জলে নক্ষত্ররাজির লীলা চলে নিয়ত তা সে জানে না। কুয়োর সীমাবদ্ধ জল ও তার বাসিন্দাদের বাইরে চিন্তা করার শক্তিও তার নেই। এমন অনেক মানুষ আছে, তারা যা জানেন এবং দেখেছেন সেটার বাইরে আর কোন ধারণা তদের নেই। জীবন আর বিশ্বকে এমন মানুষ নিজের সীমাবদ্ধ জ্ঞান দিয়ে বিচার করে। এদেরকে কূপমণ্ডূক শব্দ দিয়ে প্রকাশ করা হয়।

Comments

  1. চমৎকারভাবে বুঝিয়েছেন। ধন্যবাদ!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন