বানান, অর্থ ও উচ্চারণ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

কয়েকটি শব্দের বানান, উচ্চারণ ও অর্থ
===================
জগজ্জন (জগোজ্‌জন) : জগদ্বাসী, পৃথিবীর মানুষ।
জগদ্বন্ধু (জগোদ্‌বোন্‌ধু) : জগতের কল্যাণকারী, সূর্য, ঈশ্বর।
জঘন (জঘন্‌) : স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ।
জনয়িতা (জনোয়িতা) : উৎপাদক, পিতা, জন্মদাতা
জনান্তিক (জনান্‌তিক) : লোকের নিকট, লোকের সম্মুখে অথচ অন্যলোকে শুনতে পায়-না, এমন সংলাপ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন