লক্ষ লক্ষ্য / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



লক্ষ/লক্ষ্য
অঙ্ক বা সংখ্যা প্রকাশের ক্ষেত্রে সর্বদা ‘লক্ষ’ বসবে।
যেমন: আমার দশ লক্ষ টাকা প্রয়োজন।
আবার ‘খেয়াল রাখা’ প্রকাশেও ‘লক্ষ’ ব্যবহার করা হয়।
যেমন: শিশুটির প্রতি ‘লক্ষ’ রাখে।
বর্তমানে ‘লক্ষ’ শব্দকে আরও ব্যাপক অর্থ প্রকাশে ব্যবহার করা হচ্ছে।
বিশেষ্য হিসেবে ব্যবহার করা হলে ‘লক্ষ’ বানানে ‘য-ফলা’ ব্যবহার করতে হয় কিন্তু ক্রিয়াপদ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ‘য-ফলা’ ব্যবহার করা যাবে না। সাধারণত উদ্দেশ্য প্রকাশের জন্য ‘লক্ষ্য’ ব্যবহার করা হয়।
উদাহরণ: নেতার লক্ষ্য জাতির উন্নয়ন।
শিশুটির দিকে ‘লক্ষ’ রাখো, অনাথ শিশুটির প্রতি কারো ‘লক্ষ্য’ নেই।
‘লক্ষ’ ও ‘লক্ষ্য’ শ্বব্দদ্বয়ের ব্যবহারে অনেকে ভুল করে থাকেন। 


সৈয়দ ইবনে রাহমতের ভাষায় বলা যায় :
লক্ষ আর লক্ষ্য মিলে
প্যাঁচ লাগাতে ওস্তাদ,
দেখতে প্রায় সমান হলেও
অর্থে তারা ভিন্ন জাত।

দেখতে চাইলে লক্ষ কর
আপত্তি নেই কারো,
উদ্দেশ্যটা থাকলে ঠিক
লক্ষ্য বলতে পারো।
শাহিদুল হকের ভাষায়
ল নিয়ে লঙ্কাকাণ্ড
লঙ্কাকাণ্ড আর কর না লঙ্ঘন করে নীতি লক্ষ করা/লক্ষ রাখা ক্রিয়া পদের রীতি।
লক্ষণীয় লক্ষ্য হলে লক্ষ্য চাঁদের পানে লাবণ্য সে লক্ষ্মী মেয়ে মগ্ন থাকে গানে।
লীগকে এবার লিগ করে দাও বানান হবে শুদ্ধ লেখক যদি লিখক কর হতেই পারে ক্ষুব্ধ।
লবণ খেলে লজ্জাশরম কে বলেছে বাড়ে ? লক্ষ্মণ হলো রামের ভ্রাতা ভুল কি পিছু ছাড়ে?
 
 

Comments

  1. জানতে চাই লক্ষ ও লক্ষ্য দুটোর উচ্চারণ কি একই??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

জোড়কলম : খিচুড়ি শব্দ / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন