আজীবন ও আমরণ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



'আজীবন' আর 'আমরণ

অভিধানের দোকানে কিন্তু দুটো শব্দই পৃথক পৃথক মোড়কে পৃথক পৃথক অর্থে পাওয়া যাচ্ছে - যেমন 'যাবজ্জীবন' বা সমগ্র জীবনব্যাপী (ব্যবহারিক বাংলা অভিধান, বাংলা অ্যকাদেমি) এবং 'মৃত্যু পর্য্যন্ত স্থায়ী' বা 'মরণ অবধি' হরিচরণ বন্দ্যোপাধ্যায়-এর 'বঙ্গীয় শব্দকোষ'- একই অর্থ দেওয়া আছে সবচেয়ে বড় কথা - কোথাও আজীবন এর অর্থে আমরণ কিম্বা আমরণ-এর অর্থে আজীবন লেখা নেই তবে 'আজীবন' এবং 'আমরণ' এই দুইয়েরই তাদের ঘুর্ণায়মান কক্ষপথে চলতে চলতে কোন এক মুহূর্ত্তে তারা এক বিন্দুতে ক্কচিৎ মিলেও যায় - এই ঐক্যসূত্র অবশ্যই বিরাজমান এবং এই বিষয়ে সংশয়ও নেই অর্থগুলি অভেদের দিক থেকে দেখলে একরকম আর ভেদের দিক থেকে দেখলে আরেকরকম মনে হয় এই নিয়েই আমাদের দ্বৈতাদ্বৈতের সংসার !
মোটা দাগে সরলীকরণই করে ফেলি, যখন বলি, আজীবন=আমরণ শব্দ দুটি ব্যবহারের সময় আমাদেরকে অবশ্যই দেখতে হবে প্রাসঙ্গিকতা, যার ভিত্তিতে আমরা বলব, 'যতিন দাশ আমরণ অনশন করেছিলেন', 'আমি আজীবন থাকব সত্য ন্যায়ের পক্ষে' 'যতিন দাশ আজীবন অনশন করেছিলেন' বলব না (কেননা ওতে তাঁর অনশন-পূর্ববর্তী জীবনকালও অনশনের আওতায় এসে যায়), যদিও 'আমি আমরণ থাকব সত্য ন্যায়ের পক্ষে' কথাটি বোধ করি 'আমি আজীবন থাকব সত্য ন্যায়ের পক্ষে' কথাটির সমার্থক হবে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন