পরিবহন না পরিবহণ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

পরিবহন না পরিবহণ
===========
শব্দটির বানানে সুস্পষ্ট কোন নির্ণায়ক সূত্র নেই। সংস্কৃতে পরিবহণ বলে কোন শব্দ নেই। আছে পরিবহ। তাই নির্ণায়ক সূত্র থাকার কথা নয়। শব্দটি পরিভাষা হিসেবে তৈরি করা হয়েছে। জ্ঞানেন্দ্রমোহন ও চলন্তিকায় ‘পরিবহন’ গৃহীত, ‘পরিবহণ’ নয়। কোনরূপ ভিত্তি ও যুক্তি ছাড়া ‘সংসদ’ ব্যবহারিক শব্দকোষ ‘পরিবহণ’ লিখেছে। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান উভয় দলকে খুশি করার জন্য লিখেছে পরিবহন, পরিবহণ। অবশ্য ‘পরিবহন’ শব্দটি আগে লিখে বাংলা একাডেমি কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আসল কথা হল, যেখানে ণত্বের নির্ণায়ক সূত্র নেই সেখানে ‘ন’ লেখাই সমীচীন। অতএব ‘পরিবহণ’ নয়, হবে ‘পরিবহন’।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন