কিনা ও কি না / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



কি না/কিনা

কি নাদুটি পৃথক শব্দের অভিন্ন অর্থ দ্যোতক কিন্তুকিনাএকটি শব্দ।
কি নাপ্রশ্নজ্ঞাপক।
যেমন: যাবে কি না বল?
অন্যদিকে মনোভাবের ইঙ্গিত প্রকাশে কিংবা শুধু অলঙ্কার হিসেবে বাক্যেকিনাশব্দটি ব্যবহৃত হয়।
যেমন: হরতাল কিনা, তাই তার আসতে দেরি হয়েছে।
সন্তান হয়ে কিনা মায়ের অবাধ্য হয়।
কিনাশব্দটি বাক্যে অত্যাবশ্যক নয়। বাক্য হতে এটি বাদ দিলেও অর্থের হেরফের ঘটে না। তবেকি নাশব্দদ্বয় বাক্য হতে তুলে নিলে বাক্যের ভাব অর্থের পরিবর্তন ঘটে। যেমন: ‘যাবে কি না বল?
বাক্যটি হতেকি নাশব্দটি সরিয়ে নিলে পুরো অর্থই পাল্টে যায়।
অতএবকি নাকিনাব্যবহারে সতর্ক থাকুন

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন