ঊর্ধ্ব ঊরু দীর্ঘ ঊ-কার
ঊর্ধ্ব ঊরু ঊর্মি ঊষর
ঊহ্য যদি
লেখি
তাদের আগে
দীর্ঘ ঊ-কার
লক্ষ্য করে দেখি।
লিখতে উনিশ
হ্রস্ব উ-কার
মাথায় যেন
থাকে
ঊনবিংশে দীর্ঘ
ঊ-কার
তৎসমতে রাখে।
ধূলি কূলি
পূর্ণ প্রসূন
শূন্য এবং
রূপে
স্বয়ম্ভূ আর
দূরত্বতে
দীর্ঘ ঊ-কার চুপে।
আয়ত্ত হয়
ধীরে ধীরে
রূঢ় হলেও
সত্য
বানান শেখা
অনেক মজার
চর্চা করা
শর্ত।
মন্তব্য: তৎসম শব্দে দীর্ঘ ঊ
বা দীর্ঘ
ঊ-কার
থাকলে কখনোই
তা পাল্টাবে
না। এ
জাতীয় শব্দগুলো
পড়তে-পড়তে
লিখতে-লিখতে
আয়ত্ত হবে।
যেমন-ঊর্ধ্ব,
ঊরু, ঊর্মি,
ঊষর,ঊহ্য,
ধূলি, কূলি,
পূর্ণ, প্রসূন,শূন্য,রূপ,রূঢ় ইত্যাদি।
Comments
Post a Comment