জটিল / ড. মোহাম্মদ আমীন

জটিল

‘জটিল’ শব্দের আভিধানিক অর্থ দুর্বোধ্য, সমস্যাসংকুল, কঠিন, ঝামেলাপূর্ণ প্রভৃতি ‘জটিল’ একটি তৎসম শব্দ। শব্দটির মূল অর্থ জটাধারী বা জটাবান। ‘জটা’ শব্দের উৎপত্তি ‘জট’ থেকে। না-আঁচড়ানোর ফলে ক্রমাগত জড়িয়ে চুল শক্ত হওয়ার অবস্থাকে জটা বলা হয়। চুলে জটা লাগলে তা সোজা করা সত্যি কঠিন কাজ। তাই কোনও কঠিন, দুর্বোধ্য বা সমস্যাসংকুল বিষয়কে চুলের জট খোলার মতো কঠিন বিবেচনায় ‘জটিল’ শব্দ দিয়ে প্রকাশ করা হয়।

Comments