ত্যাগ ও বিসর্জন / ড. মোহাম্মদ আমীন

ত্যাগ’ ও ‘ বিসর্জন’ দুটের আভিধানিক অর্থ প্রায় অভিন্ন হলেও প্রায়োগিক অর্থে বিশাল পার্থক্য দেখা যায়। ‘ত্যাগ’ ও ‘বিসর্জন’ অর্থ বর্জন, পরিহার, বর্জন প্রভৃতি। প্রকৃতপক্ষে মন্দ কিংবা মন্দ গণ্য করে কোনো কিছু বর্জন বা পরিহার করাকে সাধারণত ত্যাগ বলা হয়। যেমন:ছেলেটি বদভ্যাস ত্যাগ করেছে। ছেলেটি তার মাকে ত্যাগ (হয়তো মাকে সহ্য করতে না-পেরে) করে চলে গিয়েছে। পিতা পুত্রকে ত্যগ করে নিরুদ্দেশ হলেন। অন্যদিকে যা মন্দ নয় বরং অতি প্রিয়, অতি কল্যাণকর ও মঙ্গলময় তাকে বর্জন করতে বাধ্য হওয়াকে বিসর্জন বলা হয়। যেমন: দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে। রহমান সাহেব (পরিস্থিতির কারণে) তার আদর্শ বিসর্জন দিয়ে কাজটি করেছেন।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

জোড়কলম : খিচুড়ি শব্দ / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন