বাংলা বানানে দন্ত্য-স / Naeema Sehely -শুবাচ
'সা' উপসর্গ দিয়ে গঠিত শব্দে- উৎকৃষ্ট অর্থে ( সাজিরা, সাজোয়ান) ।
২) যুক্তব্যঞ্জনে 'ত' / 'থ' এর পূর্বে শিস্ ধ্বনি হিসেবে অবিকল্প 'স'-
'স্ত'-- অস্ত. গ্রস্ত,আশ্বস্ত,ন্যস্ত,ব্যস্ত,বিধ্বস্ত,স্তব্ধ,স্বস্তি, স্তূপ, পুস্তিকা, স্তাবক, বিস্তীর্ণ
'স্থ'-- কণ্ঠস্থ, মুখস্থ, মনস্থ, স্হবির, স্থাপন সংস্থা, স্থিতি, স্থাবর, স্থৈর্য, স্থূল ।
( লক্ষ্যনীয় শ ও ষ-এর সাথে ত কিংবা থ যুক্ত হয়না তবে 'বেহেশ্ ত' বানানে
ফারসি উচ্চারণে বেহেশত লেখা হয় । বিকল্পে 'বেহেস্ত' লেখা হয়ে থাকে ।
৩) প্রত্যয় ও ধাতুতে অপরিবর্তনীয় 'স'--
'স্পৃহ' 'স্পন্দ' 'স্ফুর' স্ফুট' ধাতুর 'স' পরিবর্তিত হয় না । যেমন- নিস্পৃহ, নিস্পন্দ,
'বিস্ফোরণ' 'পরিস্ফুট' ।
'সাৎ' প্রত্যয়ে 'স' অপরিবর্তিত থাকে । যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ।
'অ'-কার বা 'আ'-কারের পর 'সন' প্রত্যয়ের 'স' অপরিবর্তিত থাকে । যেমন-
অনুসন্ধিৎসা, অভীপ্সা, জিজ্ঞাসা, জিঘাংসা, জুগুপ্সা, পিপাসা, লিপ্সা, বীপ্সা ।
'আ'-কারের পর স্ত্রীবাচক সম্ভাষণে 'সু' হয় । কল্যাণীয়াসু, সুপ্রিয়াসু, মাননীয়াসু
৪) সন্ধিতে বিসর্গ-স্থানে 'স'--
সন্ধিতে ক খ প ফ পরে থাকলে 'অ' কিংবা 'আ' বর্ণের পরস্থিত বিসর্গস্থলে
'স' হয় । যেমন- তিরঃ + কার =তিরস্কার, পুরস্কার, ভাস্কর, নমস্কার ।
৫) বিদেশি শব্দের উচ্চারণ 'শ'-এর মত হলেও বানানে 'স' হবে । যেমন-
আসল, আসামি, সন, সাবেক (আরবি), আসর, খানসামা, সরকার (ফারসি)
ক্লাস, সার্ট, গ্লাস, সিরিঞ্জ (ইংরেজি) ।
বিদেশাগত শব্দের উচ্চারণ 'ছ'-এর কাছাকাছি হলেও ইংরেজি s আরবি
সিন সোয়াদ-এর ক্ষেত্রে বাংলা বানানে 'স' হয় । যেমন-
ইসলাম, রসুল, আসমান, কিসমত, সুন্নত. গোসল, ফুরসত (আরবি)
আফসোস, সফেদ, সাফ, সুরত ( ফারসি)
স্যার, সার্জন, সিলেবাস, সেকেন্ড, সস, বাস, কেস, মেস, সুইচ (ইংরেজি)
৬) বিদেশাগত শব্দে (ইংরেজি) 'st' উচ্চারণ বোঝাতে 'স্ট' হয় । যেমন-
এস্টেট, স্টেডিয়াম, পোস্টার, স্টিমার, স্টেশন, ডাস্টবিন, স্টাইল,
সাসপেন্ড, স্টক, স্টল, রেজিস্ট্রি, ব্যারিস্টার, প্লাস্টার, স্ট্যাম্প ।
Comments
Post a Comment