Posts

শব্দার্থ / ড. মোহাম্মদ আমীন

একদিঠ : স্থিরনেত্র। একনরি : এক প্যাঁচবিশিষ্ট। এক নলা : খাওয়ার সময় একবারে যে পরিমাণ খাদ্য মুখে দেওয়া হয়, লোকমা, গ্রাস। একনলা : একনলবিশিষ্ট। একান্ন : ৫১ একান্ন : যে ব্যক্তি দিনে একবারমাত্র অন্ন গ্রহণ করে, একত্রআহার, যৌথ পরিবারভুক্ত। এ কি : বিস্ময়সূচক শব্দ। এ কী : এই বিষয়টা কী? ঐকৈক : একাকী, একক, একের পর এক। এণাক্ষী : হরিণের মতো চোখবিশিষ্ট। ঐণিক : হরিণ শিকারি। একাকি কিন্তু একাকিত্ব এক্ষণ কিন্তু এক্ষুনি, এখুনি। এক কুড়ি কিন্তু একহালি। ওলা : চিনির নাড়ুবিশেষ, শিলাবৃষ্টি ওলা : অবতরণ করা, নামানো। কাল রাত : আগামীকাল বা গতকালের রাত। কালো রাত : অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার রাত। কালরাত : 'যে রাত্রিতে মৃত্যু বা বিপদ ঘটে, ভয়ঙ্কর রাত্রি। ] আমি লিখব 'কালরাত'। বিসিএস বাংলা লিংক: শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ বাংলা বানান জঞ্জাল দিবস যবন শব্দের ব্যুৎপত্তি ধারণ কিন্তু ধরন কেন গল্পে গল্পে বাংলা বানান রাজা বাদশাহ সম্রাট শাহেনশাহ সস্তার তিন অবস্থা প্রেসক্রিপশনে RX লেখার কারণ চিকুনগুনিয়া শব্দের অর্থ ...

বাংলা ভাষার মজা ও ড. মোহাম্মদ আমীন

Image
বইয়ের নাম : বাংলা ভাষার মজা লেখক : ড. মোহাম্মদ আমীন প্রকাশক : পাঞ্জেরী পাবলিকেশন্স লি. প্রচ্ছদ : ধ্রুব এষ ভূমিকা : আবুল কাসেম ফজলুল হক মূল্য : ৫৫০টা। প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ২০১৯। বইটির ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক লিখেছেন : সুর, ছন্দ, অর্থদ্যোতনা আর উচ্চারণ বৈচিত্র্যের বহুমুখীনতা বিবেচনায় বাংলা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষা। প্রতিটি বাংলা শব্দ ব্রহ্মের সৌকর্ষে অভিভূত করে দিতে পারে যে কাউকে, যদি তা শৈল্পিক সজ্জায় কিরণিত করা যায়। বাংলা শব্দ, বাক্যে বসে ব্রহ্মের মতো হয়ে   কত না রঙের মেলা ঘটাতে পারে, সৃষ্টি করতে পারে কত মজার লীলা, মনোহর কাহিনি, হৃদয় বিদারক সাহিত্য- তা বাংলাভাষী মাত্রই অবগত। প্রকৃতির সঙ্গে একীভূত বাংলা ভাষা প্রকৃতির মৃন্ময়ে গড়ে তুলতে পারে নানা মজার বুলি, প্রবাদ, প্রবচন, বাগধারা, ছড়া, কবিতা; বাংলা গান প্রকৃতির না প্রকৃতি বাংলা গানের- তা নিয়েও সংশয় সৃষ্টি হতে পারে। প্রাচীন কাল হতে বাংলার এমন বৈচিত্র্যময় সৃজনশীলতা শুধু বাংলা ভাষার একক অবদান নয়, বাংলার প্রকৃতি, বাংলার ইতিহাস আর বাংলার মানুষের আচার-আচরণ এবং সৃজনশলতার অসংখ্য প্রমাণ প...

রহস্যগল্প / ড. মোহাম্মদ আমীন

Image
রহস্যাবৃত উত্তেজনাকর কাহিনি-প্রধান গল্পই রহস্যগল্প। রহস্য ও গল্প শব্দ নিয়ে রহস্যগল্প শব্দের উদ্ভব। রহস্য শব্দের অনেকগুলো অর্থ আছে, তবে সবচেয়ে বহুল প্রচলিত এবং সাহিত্যালোচনায় প্রযোজ্য অর্থ হচ্ছে: প্রথমে বোঝা যায় না এমন গোপন তত্ত্ব। গল্প শব্দের অর্থ কাহিনি। রহস্যগল্প হচ্ছে এমনই একটি হৃদয় আলোড়িত দুর্ধর্ষ কাহিনি। বস্তুত যে গল্পের বিষয়বস্তু ভাবাবেগে কণ্টকিত ভীতকর অজানা ভরা এবং প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের ইচ্ছা কাহিনিকে এগিয়ে নিয়ে যায়-- সেটিই রহস্যগল্প। গল্পে বর্ণিত বিষয়ের সূচনাতে প্রবল ভাবাবেগ আর ঔৎসুক্যের সৃষ্টি করাই হচ্ছে রহস্যগল্পের প্রধান উদ্দেশ্য। এখানে লেখক আর পাঠকের সম্পর্ক গল্পের মাঝে হারিয়ে যায় ভয় আর উত্তেজনার সীমানা পেড়িয়ে রহস্য সন্ধানের লক্ষ্যে। যে গল্পে এমন বৈশিষ্ট্য প্রবল এবং রোমাঞ্চকর উপায়ে বর্ণিত-- সে গল্পটি তত বেশি রহস্যময়, এবং রহস্যময় বলে পাঠকপ্রিয়তা অর্জন করে।  রহস্যগল্পে কাহিনির যত গভীরে প্রবেশ করা যায় ঔৎসুক্য আর আবেগ এবং লুকিয়ে থাকা তথ্যটি জানার জন্য মনপ্রাণ তত বেশি উদগ্রীব হয়ে উঠে। উদ্বেগ আর উদ্বেল আকর্ষণে পাঠক নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায়। অসাড় একাগ্রে মগ্ন হয়ে ...

সরকারি স্বীকৃতি ছাড়াই নজরুল জাতীয় কবি/ ড. মোহাম্মদ আমীন

Image
ছোটোবেলা থেকে জেনে এসেছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। চাকুরিতে যোগদানের পর বিভিন্ন মুখে জানতে পারি, কাজী নজরুল ইসলাম সরকারিভাবে বাংলাদেশের জাতীয় কবি নন। তিনি কেবল লোকমুখে প্রচারিত তথ্যের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় কবি এবং তাঁর ‘জাতীয় কবি’ পদবি ধারণের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। এমন অভিযোগ আমাকে বিষয়টি সম্পর্কে আগ্রহী করে তোলে। ২০০৮ খ্রিষ্টাব্দে যোগাযোগ মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে যোগদানের পর নিজ উদ্যোগে প্রকৃত বিষয়টি জানার চেষ্টা করি।  চেষ্টার অংশ হিসেবে প্রযোজ্য সময়ে জারিকৃত গেজেট প্রজ্ঞাপনগুলো পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে থাকি। শিক্ষামন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদানের পর আমার উদ্যোগ আরও সহজ এবং সংগতকারণে আরও বেগবান হয়। রহস্য উন্মোচনের জন্য কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা সংক্রান্ত গেজেট বা কোনো প্রজ্ঞাপন আছে কি না তা অনুসন্ধানে ব্রত হই। ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪শে মে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯ শে অগাস্ট তিনি বাংলাদেশেই মারা যান। তাই অনুসন্ধান প্রক্রিয়াটি আমি ওই সময়ে প্রকাশিত গেজেটপ্রজ্ঞাপন এবং সরকারি পত্রের মধ্যে সীমবা...

নিউটনের ছাত্রীর কী হলো? লেখকের অভিজ্ঞতা থেকে/ প্রফেসর শাহিদা সুলতানা অনি

Image
স্যার, একটা কথা বলি?প্রকাশনা সংস্থার প্রবীণ প্রুফ রিডার সুনীল বাবুর কণ্ঠ শুনে বই থেকে চোখ তুললাম। চোখ তার জলে ডুবো ডুবো, মুখটা বিষণ্নতায় ছেয়ে। তিনি মাঝে মাঝে বানান সমস্যা নিয়ে আমার কাছে আসেন, কিন্তু এমন করুণ কণ্ঠ কখনও শুনিনি, দেখিনি এমন মলিন চেহারা।ফর্সা লোকটা কেমন জানি পাণ্ডুর হয়ে গেল, কিছুক্ষণ আগেও বেশ উৎফুল্ল দেখেছি। মানুষ খুব কষ্ট পেলে কিংবা মানসিক আঘাত লাগলে এমন করুণ গলায় কথা বলে।কী ব্যাপার সুনীল বাবু? আমি সহানুভূতির গলায় বললাম।একটা কথা বলতে চাইছিলাম স্যার।বলুন।“কথটা রাখবেন তো স্যার?” বলেই তার ডান হাতে থাকা কাগজগুলোর দিকে তাকালেন।হাতে কী? জানতে চাইলাম।নিউটনের ছাত্রী।নিউটনের ছাত্রী মানে আমার লেখা ‘নিউটনের ছাত্রী’ নামের কিশোর উপন্যাসের পাণ্ডুলিপি।কী হয়েছে আপনার?“স্যার”, সুনীল বাবুর গলা আরও করুণ, আরও বিগলিত, “মেয়েটাকে না-মারলে হয় না? কত ভালো মেয়ে স্যার, এমন নিষ্ঠুরতা কি উচিত হবে?”কোন মেয়েকে আমি মারলাম? শঙ্কিত গলায় জানতে চাইলাম।সেলিমা, মানে নিউটনের ছাত্রী উপন্যাসের নায়িকা।আমি হাসি দিয়ে বললাম, কী যে বলেন!আপনি হাসছেন স্যার? এমন একজন ভালো মেয়েকে মেরে হাসতে পারছেন? আমি হলে পারতাম না।হাসি ...

নিউটনের ছাত্রী/ গ্রন্থ ভূমিকা

Image
পাঠক যদি একই সঙ্গে উপন্যাসের চরিত্র হয়ে যায়, তাহলে কেমন লাগবে? এই উপন্যাসে এমনটি ঘটার সম্ভাবনা রয়েছে। উপন্যাসের নায়ক গোপাল। কোনো নায়িকা নেই। আমি জানি না গোপাল এখন কোথায়। এটাও জানি না, মার্কিন গবেষক ও মিশনারি দলের সঙ্গে চলে যাবার পর তার আগের নাম বহাল আছে কি না। থাকার কথা নয়, তবে থাকতেও পারে। সেই ১৯৯১ খ্রিষ্টাব্দ, এখন ২০১৮। পঁচিশ বছর গোপালের সঙ্গে দেখা নেই। গোপালের কথা মনে পড়লে শুধু চোখে ভাসে মাটিতে গড়াগাড়ি আর প্রথম দিনের মেথর-ছড়াটি। এতদিন পর দেখলেও চিনতে পারব বলে মনে হয় না। অবশ্য সে আমাকে দেখলে চিনতে পারবে। মেধাবীদের স্মরণশক্তি সবদিকে প্রখর। যত বার আমেরিকা গিয়েছি ততবার মনে পড়েছে গোপালের কথা। ইচ্ছে করত আমেরিকার সব ইউনিভার্সিটি খুঁজে মেথরের ছেলে শিশু গোপালের মুখটা একটু দেখি, কিন্তু এটি সম্ভব ছিল না। গুগুলে সার্চ দিলে অনেক গোপাল আসে-- হাজার হাজার। কিন্তু আমার গোপাল আসে না। আমার গোপাল শিশু গোপাল, দাড়িমোজহীন কৃষ্ণ গোপাল। গুগুলের সব গোপাল দাড়িমোজে একাকার। কীভাবে চিনব? সপ্তম শ্রেণির ছাত্র গোপালের চেহারা গুগুলে নেই। এখন গোপালের বয়স চল্লিশ ছাড়িয়ে। প্রাইমারি স্কুলে ভর্তির সময় প্রধান শিক...

নিউটনের ছাত্রী / প্রমিতা দাশ লাবণী

Image
অসাধারণ মেধাবী সেলিমা আসলে নিউটনের ছাত্রী ছিল না, লেখকের ছাত্রী ছিল।চট্টগ্রামের জনৈক অশিক্ষিত কোটিপতির অশিক্ষিত বড়ো ছেলে লেখকের কাছে তার বোনকে পড়ানোর প্রস্তাব নিয়ে এসে বলেছিলেন, “আমার বোন নিউটনের ছাত্রী। পুরো তল্লাটে তার মতো মেধাবী কেউ নেই।” লেখক রাজি হয়ে গেলেন। আসলে, নিউটনের ছাত্রীকে পড়ানোর আগ্রহ দমাতে পারেননি। পড়াতে গেলে, পরিচয় দিয়ে সেলিমা বলেছিল, “নিশ্চয় ভাইয়া আমাকে নিউটনের ছাত্রী হিসেব পরিচয় দিয়েছেন?” হ্যাঁ। “আমি কিন্তু নিউটনের ছাত্রী নই”, সেলিমা বলেছিল, “নিউটেনের ছাত্রী।তবে, ভাইয়ার কারণে আমি এখন সবখানে নিউটনের ছাত্রী। তাই বিজ্ঞানী নিউটনকে পুরোপুরি অত্মস্থ করে নিয়েছি। নিউটনের সব তথ্য আমার জানা।লেখক বলেছিলেন, এখন পড়া শুরু করি।“আগে আপনার মেধা যাচাই”, সেলিমা লেখককে বিস্মিত করে দিয়ে বলেছিল।মানে! লেখকের প্রশ্নে ছিল ক্ষোভ, লজ্জা আর কিছুটা সংকোচ।“আমাকে পড়াতে পারবেন কি না দেখতে হবে না? ইন্টারভিউ ছাড়া চাকুরি হয় না”, বলেই সেলিমা প্রশ্ন করেছিল, নিউটনের পিতামহের নাম কী?জানি না, সোজা উত্তর লেখকের।এই প্রশ্নটা কী আমাদের পরীক্ষায় আসবে?আসতে পারে আবার না-ও আসতে পারে, কিন্তু জানা থাকা ভালো।এরপর আর...

সস্তার তিন অবস্থা / ড. মোহাম্মদ আমীন

প্রথম ‘আ’ হচ্ছে আনন্দ, দ্বিতীয় ‘আ’ হচ্ছে আহাম্মকি এবং তৃতীয় ‘আ’ হচ্ছে আফসোস। এবার তিন অবস্থার ব্যাখ্যা দিচ্ছি। মাহমুদ সাহেব বাজারে গেলেন ইলিশ কিনতে। দাম বেশি বলে না-কিনে ফেরত আসছেন। কিছুদূর আসার পর দেখলেন পথে এক লোক ইলিশ বিক্রি করছেন। তার কাছ থেকে মাঝারি সাইজের এক হালি ইলিশ দুই হাজার টাকা দিয়ে কিনে নিলেন। বাজারে এ সাইজের ইলিশ কিনতে লাগত কমপক্ষে তিন হাজার ছশ টাকা। চোখের পলকে ষোলশ টাকা লাভ। আনন্দে মাহমুদ সাহেবের মন ফুরফুরে হয়ে গেল। এটি সস্তার প্রথম অবস্থা। সস্তা না পেলে মাহমুদ সাহেব একটা ইলিশই কিনতেন। তখন খরচ হতো মাত্র নয়শ টাকা। কিন্তু সস্তা বলে আনন্দের আতিশয্যে আহাম্মকি করে দুই হাজার টাকায় চারটা কিনে নিলেন। এটি আহাম্মকি। ইলিশ হাতে আনন্দিত মনে নিয়ে কয়েক পা এগোনোর পর মনে পড়ে গেল ছোটো শালীর কথা। মাছওয়ালার কাছ থেকে আরো দুটো ইলিশ কিনে শালীর বাসায় পাঠিয়ে দিলেন। এটিও আহাম্মকি। এরূপ আহাম্মকিকে আতিশয্যিক আহম্মকিও বলা যায়। এটি সস্তার দ্বিতীয় অবস্থা। বাসায় ঢুকে বউয়ের হাতে মাছের থলে তুলে দিয়ে আনন্দচিত্তে বাথ রুমে ঢুকলেন মাহমুদ সাহেবে। কাজ শেষ হওয়ার আগেই বাথ রুমের দরজায় আঘাত। অসমাপ্ত অবস্থায় বের ...

প্রেসক্রিপশন ও RX / ড. মোহাম্মদ আমীন

Image
প্রেসক্রিপশন বা চিকিৎসার ব্যবস্থাপত্রের সূচনায় চিকিৎসকগণ সাধারণ ‘Rx’ লিখে থাকেন। কেন এটি লেখা হয় এ নিয়ে কয়েকটি মতবাদ প্রচলিত আছে। কয়েকটি মতবাদ নিচে দেওয়া হলো। প্রথম মতবাদটি জুপিটার বা বৃহস্পতি মতবাদ নামে পরিচিত। এই মতবাদিগণের মতে, Rx হচ্ছে বৃহস্পতি বা জুপিটার (jupitar) গ্রহের জ্যোর্তিবৈদ্যিক(Astrological) চিহ্ন।এই গ্রহটি রোমান দেবতাদের রাজা এবং সবচেয়ে ক্ষমতাবান। তাই প্রেসক্রিপশনে ওষুধের নাম লেখার পূর্বে Rx চিহ্নটি লেখা হয়। যাতে প্রেসক্রিপশনে বিবৃত পথ্যের ওপর তথা রোগীর উপশমে দেবরাজ জুপিটার শুভদৃষ্টি দেন। কথিত হয়, Rx চিহ্ন থাকলে ওই প্রেসক্রিপশন অতি কার্যকর হয়। দ্বিতীয় মতবাদ, অনেকে বলেন, প্রাচীন একটি ল্যাটিন শব্দ থেকে RX প্রতীকটি এসেছে। এই শব্দটি হলো Recipe, যার অর্থ, ‘আপনি নিন বা আপনি গ্রহণ করুন’। প্রাচীন মিশরীয়দের মধ্যে ‘উটচাট’ বা ‘হোরাসের চোখ’ নামে এক ধরনের কবচের প্রচলন ছিল। হোরাস ছিলেন স্বাস্থ্য দেবতা। ‘হোরাসের চোখ’ নামে যে কবচ প্রচলিত ছিল তা অনেক রোগ প্রতিরোধ করত বলে বিশ্বাস করা হতো। এ কবচের প্রাথমিক আকৃতি অনেকটা হেরাসের চোখের মতো ছিল। তবে এটা নানান জিনিস দিয়ে তৈরি করা হতো।...

ভালোবাসা ও প্রেম / ড. মোহাম্মদ আমীন

Image
যা প্রেম, তা-ই ভালোবাসা এবং যা ভালোবাসা তা-ই প্রেম। তাই প্রেম ও ভালোবাসা শব্দের অর্থগত কিংবা প্রায়োগিক কোনো পার্থক্য নেই। আমার মেয়ে আমার প্রেম। আমার মেয়ে আমার ভালোবাসা। ভালোবাসা বা প্রেম যৌগিক বা মিশ্র ক্রিয়ায় পরিণত হলে তা কামময, কামার্ত বা যৌনতাময় হয়ে যায়। যেমন : প্রেম করা, প্রেমে পড়া, ভালোবাসা করা, ভালোবাসায় পড়া প্রভৃতি। (১) আমার ঈশ্বর আমার প্রেম, (২) আমার ঈশ্বর আমার ভালোবাসা, (৩) আমার মা আমার প্রেম, (৪) আমার মা আমার ভালোবাসা। চারটি বাক্যে ব্যবহৃত প্রেম ও ভালোবাসা শব্দদ্বয়ের অর্থ অভিন্ন এবং প্রায়োগিক বিবেচনাতেও কোনো দ্বিধা বা আপত্তি আসে না। যখন প্রেম ও ভালোবাসার সঙ্গে ক্রিয়া যুক্ত হয়ে পড়ে তখন প্রেম ও ভালোবাসায় কাম বা দৈহিক আবেশ এসে পড়ে এবং প্রেম ও ভালোবাসা শব্দের ব্যবহারের ক্ষেত্র কামের কারণে সীমিত ও স্পর্শকাতর হয়ে পড়ে। কারণ সবার সঙ্গে কাম করা যায় না কিন্তু সবার সঙ্গে কামীহন প্রীতি করা যায়। তাই যাদের সঙ্গে কাম করা যায় না, তাদের প্রতি স্নেহপ্রীতি বা আদর সোহাগ বোঝাতে ক্রিয়াহীন প্রেম বা ক্রিয়াহীন ভালোবাসা দুটোই প্রয়োগ করা যায়। “(৪) আমার মা আমার প্রেম এবং আমার মা আমার ভালোবাসা’ বলা সংগত ...

ভালোবাসার ভালোবাসা / শ্রাবন্তী নাহা অথৈ

Image
ভালোবাসা দিবসে উপহারের জন্য ভালোবাসার শ্রেষ্ঠ দুটি বই শ্রাবন্তী নাহা অথৈ বইয়ের চেয়ে উত্তম উপহার এবং ভালোবাসার চেয়ে শ্রেষ্ঠ কাজ আর নেই। আর এই দুটির সমন্বয় যদি ঘটানো যায় তাহলে যে কারো জীবন হয়ে ওঠে মধুর এবং ভালোবাসাময়। যে জীবনে ভালোবাসা থাকে সে জীবনে সবকিছু পাওয়া হয়ে যায়। জীবন হয়ে ওঠে স্বর্গীয় প্রাপ্তির চেয়ে প্রত্যাশিত সুখের বিরল উৎস। প্রত্যেকের চিন্তা-চেতনা, চাওয়া-পাওয়া, রুচি-অরুচির ভিন্নতা আছে, আলাদা অনুভূতি আছে, যা ব্যক্তিবিশেষে ভিন্ন। কিন্তু ভালোবাসা এবং বস্তু হিসেবে বইয়ের ক্ষেত্রে সবার ইচ্ছা অভিন্ন। ভালোবাসা পেলে যে খুশি হয় না সে পশুও নয়, জড়; মরা লাশ। বই পেয়ে যে আপ্লুত হয় না, সে লাশের চেয়েও অধম। তবে বই হতে হবে প্রিয়জনের মনকে নাড়া দেওয়ার মতো অনিন্দ্য। আমি এখানে এমন দুটি বই নিয়ে আলোচনা করব, যে বই দুটি আপনার প্রিয়জনকে দিলে এবং আপনার প্রিয়জন আপনাকে দিলে পরস্পরের প্রতি শুধু ভালোবাসা নয়, গভীর কৃতজ্ঞতার নিবিড় আবেশে নতুন একটা জগৎ সৃষ্টি হওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়ে যাবে। বহুগুণ বেড়ে যাবে পরস্পর প্রীতি। কারণ বই দুটিতে এমন বিষয় আছে, যা ভালোবাসার মূল্য কী এবং কীভাবে, কোথায় কাকে ভালোবাস দিতে হ...

সেরা তিনটি উপন্যাস / প্রমিতা দাস লাবণী

অর্হণা অর্হণা, ড. মোহাম্মদ আমীন-এর লেখা স্যমন্তক সিরিজের দ্বিতীয় উপন্যাস। উভয়ের মধ্যে চরিত্রগত সম্পর্ক থাকলেও প্রত্যেকটি উপন্যাস আলাদা আঙ্গিকে রচিত। গ্রন্থটির আলোচনা করতে গিয়ে, হায়াৎ মামুদ লিখেছেন, অর্হণার পাণ্ডুলিপিটি, আমার বয়স ত্রিশ বছর কমিয়ে দিয়েছিল। পড়তে পড়তে আমি পৌঁছে গিয়েছিলাম বিংশ শতকের সত্তরের দশকে। আমার বর্তমান অবস্থানকে ভুলিয়ে দিয়েছিল উপন্যাসটির বৈচিত্র্যময় পরম্পরা। এমন অলৌকিক কাণ্ড যে উপন্যাস ঘটাতে পারে, সেটি কত আকর্ষণীয় এবং আত্মহরি হতে পারে তা সহজে অনুমেয়। আমি মনে করি, অর্হণা’ যিনিই পড়বেন, তাঁর কাছেই ভালো লাগবে, অভিভূত হবেন কারুময় সৌন্দর্য। এটি অর্হণা’র পাণ্ডুলিপিটাকে শ্রেষ্ঠ মনে হওয়ার অন্যতম কারণ। ঘটনা, খ্যাতিমান চরিত্রবর্গ, চরিত্রসমূহের সরব উপস্থিতি, রাজসিক আলোচনায় সর্বজনীন হিত, সাড়ম্বর দৃশ্যপট, দৃশ্যপটের মনোহর নৈসর্গিকতায় শহুরে বিমোহন, দলিতদের প্রতি মমতা, কিছু স্পর্শকাতর সম্পর্ক, হৃদয় আলোড়িত কথোপকথন, বুদ্ধিমত্তার অপূর্ব নিদর্শনপ্রসূত দার্শনিক উপলব্ধি, মনোবৃত্তিক উদারতায় হৃদয়ভিত্তিক জটিলতার স্বরূপ, প্রেম-ভালোবাসার নতুন দৃষ্টিভঙ্গি এবং শিউরে তোলা পরিঘটনার পথ ধরে এগিয়ে যা...

ভালোবাসা শুধুই ভালোবাসা / প্রমিতা দাস লাবণী

Image
ভালোবাসা শুধুই ভালোবাসা ড. মোহাম্মদ আমীনের লেখা একটি গল্পগ্রন্থ। গ্রন্থটি প্রকাশিত হওয়ার আগে এর একটি গল্প ফেসবুকে প্রকাশিত হয়। গল্পটি ফেসবুকে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আলোড়ন সৃষ্টি হয়। ফেসবুক ভাইরাল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। স্যার আমাকে বিয়ে করুন নামের গল্পটি দিয়ে অনেক চ্যানেল ভিডিও পর্যন্ত তৈরি করে। অর্থনীতির অধ্যাপক সেলসম্যান এবং বউ’ শিরোনামের গল্পটি ফেসবুকে প্রকাশিত হওয়ার বোদ্ধামহল গল্পের নতুন আস্বাদন পায় যেন।  আমি গল্প দুটি পড়ে এতই বিমুগ্ধ হয়ে পড়ি যে, লেখকের সঙ্গে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ গল্পের বইটি নিয়ে আলাপ করি। বলা যায়, দুটি গল্পেই আমি তাঁর ভক্ত হয়ে যায়। লেখকে অনুরোধ করি, পাণ্ডুলিপিটি পড়ার সুযোগ দেওয়ার জন্য। তিনি আমার কথা রাখলেন। আমার জন্য ই-মেইলে গল্পগ্রন্থটির পাণ্ডুলিপি পাঠিয়ে দিলেন। আমি ওই পাণ্ডুলিপি পড়ার সুযোগ পেলাম। মোহিত হলাম লেখকের বদান্যতায়। গল্পগ্রন্থের গল্পগুলি পড়ে আমার মনে গল্প সম্বন্ধে যে ধারণা ছিল, তা পাল্টে গিয়ে নতুন একটা ধারণা সৃষ্টি করল। গল্প শুধু গল্প নয়। জীবন, জীবনটাই গল্প। আর একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, লিখতে জানলে যে কোনো সাধারণ বিষয়ও অসাধারণ হয়ে উঠে। যে...

মুখপত্র ও মুখপাত্র / ড. মোহাম্মদ আমীন

‘মুখপত্র’ বলতে সংস্থাবিশেষের ইস্তাহার বা প্রচারপত্র বোঝানো হয়। যেমন: যেমন দৈনিক দিনকাল ছিল বিএনপির মুখপত্র। ‘মুখপাত্র’ শব্দের অর্থ প্রতিনিধি। যেমন: মহিউদ্দিন জাতিসংঘে বাংলাদেশের মুখপাত্র।

শ্রদ্ধা ও সম্মান / ড. মোহাম্মদ আমীন

শ্রদ্ধা [শ্রৎ+√ধা+অ+আ(টাপ্‌)] শব্দের অর্থ সাধারণত কোনো ব্যক্তির প্রতি বিশেষ সম্মান, ভক্তি, সমীহ, গভীর আস্থা, নির্ভরতা, নিষ্ঠা প্রভৃতি। এটি সংস্কৃত শব্দ এবং বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়।শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধান্বিত, শ্রদ্ধাবান, শ্রদ্ধাবনত, শ্রদ্ধাভাজন, শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধার্ঘ্য, শ্রদ্ধালু, শ্রদ্ধাস্প , শ্রদ্ধাস্পদাসু, শ্রদ্ধাস্পদেষু, শ্রদ্ধাহীন, শ্রদ্ধেয় প্রভৃতি ‘শ্রদ্ধা’ সঙ্গের সমগোত্রীয়। সম্মান (সম্‌+√মন্‌+অ) শব্দের অর্থ মান মর্যাদা গৌরব, সশ্রদ্ধ খাতির, সমাদর প্রভৃতি। এটি তৎসম এবং বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। মান্য ব্যক্তিকে প্রদত্ত সম্মানি অর্থেও সম্মান শব্দের প্রয়োগ দেখা যায়। সম্মানন, সম্মাননা, সম্মাননীয়, সম্মানি, সম্মানিত প্রভৃতি শব্দ অর্থ বিবেচনায় সম্মান শব্দের সমগোত্রীয়। বাকি অংশ

আদেশ নির্দেশ আদেশক্রমে নির্দেশক্রমে / ড. মোহাম্মদ আমীন

আদেশ নির্দেশ আদেশক্রমে নির্দেশক্রমে / ড. মোহাম্মদ আমীন বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত ‘আদেশ’ (বিশেষ্য) শব্দের অর্থ হুকুম, অনুমতি, উপদেশ, অনুশাসন, নিয়োগ প্রভৃতি। একই অভিধানমতে, সংস্কৃত ‘নির্দেশ’ (বিশেষ্য) শব্দের অর্থ নির্ধারণ, স্থিরীকরণ, বিশেষভাবে প্রদর্শন, আদেশ, উপদেশ, পরিচালন প্রভৃতি। অতএব অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ‘আদেশ’ ও ‘নির্দেশ’ সমার্থক। ‘আদেশক্রমে’ ও ‘নির্দেশক্রমে’ শব্দদুটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে। তবে ‘আদেশ‘ ও ‘আদেশক্রমে’ শব্দদুটি যথাক্রমে নির্দেশ ও নির্দেশক্রমে শব্দের চেয়ে অধিকতর নমনীয়, ভদ্রোচিত এবং শালীন বিবেচনা করা হয়। এজন্য, আগে যেখানে ‘আদেশ’ বা ‘আদেশক্রমে’ লেখা হতো এখন সেখানে বহুক্ষেত্রে ‘অনুরোধ’ বা ‘অনুরোধক্রমে’ লেখা হচ্ছে। যেমন : তাকে তিন দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করার অনুরোধ করা হলো। ‘আদেশ’ শব্দটি উপদেশ এবং কিছুটা অনুরোধও নির্দেশ করে কিন্তু ‘নির্দেশ’ শব্দে অনুরোধের কোনো অস্তিত্ব নেই। বিচার ব্যবস্থায় কিংবা মামলা-মোকাদ্দমার ক্ষেত্রে ‘আদেশ’ শব্দটির চেয়ে ‘নির্দেশ’ শব্দটি অধিক ব্যবহৃত হয়। ‘আদেশ’ শব্দের চেয়ে ‘নির্দেশ’ ...

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন

Image
ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ড. মোহাম্মদ আমীন "ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছু দূর গিয়া মর্দ রওনা হইল। ছয় মাসের পথ মর্দ ছয় দিনে গেল! লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, শুমার করিয়া দেখি পঞ্চাশ হাজার।" এটি একটি বহুল প্রচলিত কবিতা। মধ্যযুগে লিখিত কবিতাটির বিষয়বস্তুকে অনেক সাংঘর্ষিক মনে করেন। তাদের যুক্তি, নইলে ঘোড়ায় চড়ে মর্দ কীভাবে হেঁটে চলল। কিন্তু নিয়মানুসারে মর্দকে ঘোড়ায় চড়ার পর হেঁটে চলতেই হবে। তারপর কিছুদূর গিয়ে রওয়ানা হতে হবে। নইলে পরীক্ষা না করে বিমান ছাড়ার মতো বোকামি হবে। কোনো পাইলট এমন করবে বলে মনে হয় না। কবিতায় বর্ণিত মর্দ বা মরদ ফারসি শব্দ। এর আভিধানিক অর্থ পুরুষ, পতি, যুবক, বীর, পুরষোচিত গুণসম্পন্ন, পুরুষজাতীয় প্রভৃতি। তবে প্রাচীন বাংলা কাব্যে শব্দটি মূলত বীর ও পুরুষোচিত গুণসম্পন্ন মানুষ প্রকাশে ব্যবহৃত হতো। এই বীর যে কেবল পুরুষ হবে তা ঠিক না।সুলতানা রাজিয়া বীর ছিলেন, পুরষোচিত গুণসম্পন্ন ছিলেন।তবে অধিকাংশ বীর ও ঘোড়সওয়ার পুরুষ ছিল। তাই মর্দ ও পুরুষ শব্দ অনেকটা সমার্থক হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্রের কাব্যিক বর্ণনায় মর্দ শব্দটি বীর প্রকাশের জন্য ব্যবহার ক...

রাজা বাদশা নবাব সম্রাট শাহেনশাহ / ড. মোহাম্মদ আমীন

রাজা ও বাদশা শব্দের অন্তর্নিহিত অর্থ অভিন্ন। তবে প্রায়োগিক অর্থ ভিন্ন। ‘রাজা’ সংস্কৃত শব্দ এবং ‘বাদশাহ’ ফারসি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১৬) অনুযায়ী 'রাজা' অর্থ দেশশাসক, নৃপতি, ভূপতি, পদবিশেষ, অতিশয় ধনিব্যক্তি, দাবা খেলার ঘুঁটিবিশেষ। 'বাদশাহ' শব্দের অর্থ মুসলমান সুলতান বা সম্রাট, রাজাধিরাজ। দুটো শব্দই শাসক অর্থ প্রকাশে ব্যবহৃত। হিন্দু শাসককে বলা হয় ‘রাজা’ এবং মুসলিম শাসককে বলা হয় ‘বাদশাহ’। ‘রাজা’র চেয়ে ‘বাদশা’র শাসন অধিক্ষেত্র সাধারণভাবে ব্যাপক হতো। ছোটো ভুখণ্ড বা জনপদ নিয়েও রাজার অস্তিত্ব ছিল। প্রাচীনকাল হতে উপমহাদেশ, হিন্দুদের দ্বারা অর্থাৎ রাজাদের দ্বারা শাসিত হয়ে আসছিল। এখানে ছোট ছোট অনেক রাজ্য ছিল, যা রাজারাই শাসন করত। নবাব হচ্ছে নওয়াবার একটি শাব্দিক রূপ। নওয়াব শব্দটি আরবি নায়েব (প্রতিনিধি) শব্দের বহুবচন। তবে তা একবচন হিসেবে ব্যবহৃত হয়। হিন্দি ভাষায় নওয়াব শব্দটির উচ্চারণ করা হয় নবাব। নবাব শব্দের সাধারণ আভিধানিক অর্থ, মুসলমান সামন্তশাসক। এটি মুগল প্রাশাসনিক ব্যবস্থায় রাজনীতিক পদমর্যাদা ও ক্ষমতানির্দেশক একটি পদবিবিশেষ। ব...

নার্সিসাস থেকে নার্গিস ফুল / শুবাচ

নার্সিসাস (Narcissus) বা নার্সিসিসি ডেফোডিল জাতীয় ফুল। বং বাংলায় এটি 'নার্গিস' ফুল নামে পরিচিত। গ্রিক পুরাণ (Myth) অনুসারে নার্সিসাস নামের একজন অপূর্ব সুন্দর যুবকের দেহ থেকে এই ফুলের জন্ম। এই যুবকের কাহিনির সাথে মিলে যাওয়া আচরণের নাম নার্সিজম বা নার্সিসিজম (Narcism or Narcissism) বাংলায় আত্মরতি, আত্মপ্রেম অথবা স্বপ্রেম। পল নাচ (Paul Nache) ১৮৯৯ খ্রিষ্টাব্দে তার sexual perversions নামক গবেষণায় নার্সিজম শব্দটি প্রথম ব্যবহার করেন ।   নার্সিসাসের পিতা নদীর দেবতা সিফিসাস (Cephissus) এবং মাতা লিরিউপি (Liriope) একজন পরী। নার্সিসাসের জন্মের পর তার মা তাকে নিয়ে গেলেন এক অন্ধ ভবিষ্য-বক্তার কাছে। উদ্দেশ্য ছেলের আয়ু জানা। ভবিষ্য-বক্তার নাম ছিল টাইরেসিয়াস (Tirasias)। টাইরেসিয়াসের জন্ম থেকে অন্ধ ছিলেন না তিনি ভবিষ্য-বক্তাও ছিলেন না। পুরুষ হয়েও একবার তিনি টানা সাত বছর নিজেকে নারীতে রূপান্তর করে রেখেছিলেন। এই সময় তিনি নারীদের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এর একটি হলো মিলনে নারীরা পুরুষদের থেকে বেশি পুলকিত হয়। যখন তিনি এই আবিষ্কারের কথা দেবরাজ জিউস ও তার স্ত্রী হের...

ইতিপূর্বে ইতঃপূর্বে, ইতিমধ্যে এবং ইতোমধ্যে / ড. মোহাম্মদ আমীন

বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ ব্যবহৃত হয় যেগুলো বহুল প্রচলিত কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুসারে গাঠিত হয়নি বলে অশুদ্ধ হিসেবে পরিচিত। এরূপ শব্দের মধ্যে ‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্যে’ অন্যতম। এখন শব্দদুটো কেন ভুল তা দেখা যাক। সংস্কৃত ‘ইতঃ (ইতস্)’ একটি অব্যয়। এর অর্থ এই, এই স্থানে, এই স্থান থেকে প্রভৃতি। ‘ইতঃ’ শব্দের সঙ্গে ‘পূর্বে’ ও ‘মধ্যে’ শব্দের সন্ধি করলে সন্ধির নিয়মানুসারে ‘ইতঃপূর্বে (ইতঃ + পূর্বে)’ এবং ‘ইতোমধ্যে (ইতঃ + মধ্যে)’ শব্দ গঠিত হয়। এই কারণে অভিধানগুলিতে সাধারণত ‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্যে’ শব্দদুটোকে অশুদ্ধ উল্লেখ করা হয়।   এবার ‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্যে’ শব্দদুটি গঠিত হওয়ার কারণ কী দেখা যাক। ‘ইতঃ’ শব্দের মতো সংস্কৃতে ‘ইতি’ও একটি অব্যয়। তবে ‘ইতি’ শব্দের অর্থ -- এই, এইরূপ, কারণ, হেতু, ইতি  প্রকারণপ্রকাশাদিসমাপ্তিষু প্রভৃতি। মনে করা হয় ভুলক্রমে ‘ইতি’-কে ‘ইতঃ’ ধরে নিয়ে ‘ইতি’ শব্দের সঙ্গে ‘পূর্বে’ ও ‘মধ্যে’ শব্দের সন্ধি করায় ‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্যে’ গঠিত হয়েছে। যা ভুলবশত ‘ইতোমধ্যে ও ইতঃপূর্ব শব্দের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে থাকে। সুভাষ ভট্টাচার্য বলেছেন, বর্তমানে ‘ইতিপূর্বে’ ও ‘ইতিমধ্য...